মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

পার্বতীপুরে ২২০০ কৃষক পেলেন সরিষার বীজ-সার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি ২৪ নভেম্বর ২০২৬ ০২:২৫ অপরাহ্ন
পার্বতীপুরে ২২০০ কৃষক পেলেন সরিষার বীজ-সার

দিনাজপুরের পার্বতীপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২ হাজার ২০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহিনুর ইসলাম, সাবেক পৌর মেয়র এ জেড এম মিনহাজুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, মাহাবুবুর রশিদ সংগ্রাম ও আতিয়ার রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান।


উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরের এ কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যেক উপকারভোগী কৃষককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি টিএসপি সার দেওয়া হবে।

সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উন্নত চাষাবাদে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।