শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার

সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৫ নভেম্বর ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার

দেশের ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।


বুধবার (২৫ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লক্ষ ২৯ হাজার ৭৪৯ জন। পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন।


নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৯৭ জন।


নির্বাচন কমিশন সচিব আরও বলেন, গত ৩১ আগস্ট ঘোষিত ভোটার সংখ্যার তুলনায় আজ পর্যন্ত ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন ভোটার বেড়েছে। এই ভোটার তালিকা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহৃত হবে।


তথ্যসূত্র: বাংলানিউজ