বাঘায় আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে বিএনপির শান্তি মিছিল
রাজশাহীর বাঘায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে শান্তি মিছিল করেছে বিএনপি। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে আয়োজিত মিছিলে নেতৃত্ব দেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। এতে উপজেলার বিভিন্ন পৌরসভা ও ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ২০২৬-২৭ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তকী ফয়সাল তালুকদার। বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এম. এ. মান্নান।
এ ছাড়া নিম্ন আয়ের মানুষের মধ্যে মশারি বিতরণ এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু সাইদ চাঁদ।