শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২৬ নভেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: ২৬ নভেম্বর ২০২৬ ১২:৫৫ অপরাহ্ন
শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি সদস্য নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শ্যসমপুর ইউপি সদস্য কয়লার দিয়াড় গ্রমের মৃত কফিল উদ্দিনের ছেলে তোহরুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ৭ নম্বর শ্যামপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি কালভার্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় কানসাট থেকে অটোরিকশাযোগে বাড় ফিরার পথে কলাবাড়ি কালভার্ট এলাকায়  বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে নয়টার দিকে মারা যান।


বস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


এ বিষয়ে শিবগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. আনিসুর রহমান জানান পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।