নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১; ইয়াবা ট্যাবলেট উদ্ধার
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসার অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গত ২৫ নভেম্বর দুপুর আনুমানিক দেড়টার দিকে মহানগর ডিবি পুলিশ কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নিউ মার্কেটের পিছনে খন্দকার মার্কেটের দ্বিতীয় তলায় একটি দোকানের ভিতরে অভিযান চালিয়ে পূর্ব রায়পাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. খালিদ হাসান ওরফে আলাল (২৫)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্য, আসামি আলালের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।