শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ২৬ নভেম্বর ২০২৬ ০১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ): ২৬ নভেম্বর ২০২৬ ০১:০৬ অপরাহ্ন
পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন

‘রপ্তানিমুখখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর পত্নীতলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর)  বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে  বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 


পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশিষ কুমার দেবনাথ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোহারাব হোসেন, উপজেলা মৎস্য অফিসার রোজিনা পারভীন, উপজেলা জনস্বাস্থ্য অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা খাদ্য অফিসার মনিরুল হক, উপজেলা ভেটেনারি সার্জন ডা: আসমাউল হুসনা প্রমুখ।