শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

পুঠিয়ায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

পুঠিয়া প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পুঠিয়া প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
পুঠিয়ায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় রাজশাহী জেলা জামায়াতের উদ্যোগে বানেশ্বর বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।


সমাবেশে সঞ্চালনা করেন জেলা সহকারী সেক্রেটারি নুরুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মইনুল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা।


এ সময় উপস্থিত ছিলেন জেলা শূরা ও কর্মপরিষদের সদস্য মাওলানা জিন্নাত আলী, রাজশাহী পূর্ব জেলার বিভিন্ন উপজেলার আমীর, ইউনিয়ন পর্যায়ের আমীরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


সমাবেশে বক্তারা দেশের সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এসব সমস্যা মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।