আড়ানী পৌর বিএনপির উদ্দ্যোগে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বিএনপির আয়োজনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে সংসদ সদস্য আবু সাইদ চাঁদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি আড়ানী পৌর বাজারের তালতলা থেকে শুরু করে একই স্থানে এসে পথসভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য আবু সাইদ চাঁদসহ আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজল, জেলা ছাত্রদলের আহ্বায়ক এস এম সালাউদ্দিন শামীম সরকার বিএনপি সাবেক যুগ্ম আহবায়ক শিক্ষক জাহিদ হোসেন, আড়ানী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ বিল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাশিদুল ইসলাম রাসু, আহম্মেদ, নাইম ইসলাম, আসাদুজ্জামান রাজা, জয়নাল আবেদিন, রকি হোসেন বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন। এছাড়া আড়ানী পৌর ও ইউনিয়নের নেতাকমীর অংশ গ্রহণ করেন।