শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ৪১ সদস্যের কমিটি, সভাপতি হারুন ও সম্পাদক অপু

নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
নিজস্ব প্রতিবেদক ২৬ নভেম্বর ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের ৪১ সদস্যের কমিটি, সভাপতি হারুন ও সম্পাদক অপু

প্রায় শতবর্ষী ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ‘রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের’ ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মো. আসাদুর রহমান সরকার (হারুন) সভাপতি এবং মো. আক্তারুল হাসান (অপু) সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।


গত ২৪ নভেম্বর সংগঠনের নিজস্ব প্যাডে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির একটি অনুলিপি রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিবের কাছে পাঠানো হয়েছে।


১৯২৯ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন ‘ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের শীর্ষে শপথে নিবেদিত’—এই মূলমন্ত্র নিয়ে ১৯২৯ সালে রাজশাহী মহানগরীর হোসেনীগঞ্জ এলাকার শাহ মখদুম রোডের শিমুলতলায় প্রতিষ্ঠিত হয় রাজশাহী ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ। সংগঠনটির নিবন্ধন নম্বর রাজ-৩৫৭।


প্রতিষ্ঠার পর থেকেই স্থানীয় পর্যায়ে ক্রীড়া প্রতিভা বিকাশ এবং সুস্থ ধারার সাংস্কৃতিক চর্চায় ভূমিকা রেখে আসছে সংগঠনটি। এ প্রতিষ্ঠান থেকে উঠে এসেছেন জাতীয় দলের একাধিক কৃতী খেলোয়াড়সহ রাজশাহীর ক্রীড়াঙ্গনের অনেক পরিচিত মুখ। তাঁদের মধ্যে আব্দুল হাকিম, সাইদুর রহমান, তাপস, ভোলা ও পাপ্পুসহ অনেকে উল্লেখযোগ্য।


নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোঃ হেলাল শেখ। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. রুবেল রানা, মোঃ আব্দুল হান্নান (ওয়াকিল), মো. বনি সরদার, মো. আব্দুর রফিক শিপলু ও মো. আনোয়ারুল ইসলাম (রুবেল)।


যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. তানভীর হোসেন (তমাল), মো. আরেফিন রহমান (কনক) ও মো. খন্দকার মাকসুদুর রহমান (সৌরভ)। সহ-সাধারণ সম্পাদক হয়েছেন মো. সুলতান আহমেদ (রাহি), মো. জালাল উদ্দীন (মিন্টু) ও মো. আনোয়ার হোসেন (রুবেল)।


সাংগঠনিক সম্পাদক মো. গাউসুজ্জামান (মুইন), সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাহরিয়ার রহমান (জিতু), দপ্তর সম্পাদক মো. রুহুল কুদ্দুস (নিশাদ), সহ-দপ্তর সম্পাদক মো. মাহমুদুল্লাহ আহসান (ইমন), কোষাধ্যক্ষ মো. সোহান হোসেন এবং সহ-কোষাধ্যক্ষ মো. রায়হান মাহমুদ।


ক্রীড়া সম্পাদক মো. নবিউল ইসলাম (সাগর), সহ-ক্রীড়া সম্পাদক মো. রুহুল আমিন (পাপ্পু), সাংস্কৃতিক সম্পাদক মো. সাব্বির আহম্মেদ (রজার্স), সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. ওমর ফারুক (লালন), আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. জ্যোতিউল ইসলাম (সাফি) এবং সহ-আইনবিষয়ক সম্পাদক মো. আরিফুল আমিন।


প্রচার সম্পাদক মো. ইকবাল হোসেন (রিপন), সহ-প্রচার সম্পাদক মো. রোকনুজ্জামান (রোকন), ধর্মবিষয়ক সম্পাদক হাজী মো. মামুন শেখ, সহ-ধর্মবিষয়ক সম্পাদক মো. অংকুর, শিক্ষাবিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ (টিপু), সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক মো. মমিনুল ইসলাম (রকি)।


সমাজকল্যাণ সম্পাদক মো. দোলাত, সহ-সমাজকল্যাণ সম্পাদক মো. মুস্তাকিম হোসেন (সাহান), তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. নেহাল এবং সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম রোমান।


কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আশরাফুল আলম (আশা), মো. ইসমাইল, মো. মিজানুর রহমান (কাঞ্চন), মো. মাহমুদুল হাসান (রানা) ও মো. রফিকুজ্জামান রিমন।