শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ধামইরহাটে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ধামইরহাট প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
ধামইরহাট প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৩২ অপরাহ্ন
ধামইরহাটে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

নওগাঁর ধামইরহাট উপজেলায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) বাস্তবায়িত ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করেছেন সুইজারল্যান্ড সরকারের প্রতিনিধি দল।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ পরিদর্শনে অংশ নেন সুইচপিস সুইজারল্যান্ডের চিফ অপারেটিং অফিসার ও ডেপুটি ডিরেক্টর এবং এক্সটার্নাল ইভ্যালুয়েটর ম্যাথিয়াস বস। এ সময় পরিদর্শন ও মূল্যায়ন দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পরামর্শক মো. শফিকুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের টিম লিডার ও সাবেক অতিরিক্ত সচিব সাইফ আল মনজুর এবং গোফরইমপ্যাক্ট প্রকল্পের অপারেশন ম্যানেজার ইরফান আহমেদ খান।


পরিদর্শনকালে প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা বিশ্লেষণ, ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা, সমন্বিত পানি সম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম, ইউনিয়ন পরিষদের পরিচালন ব্যবস্থা, কমিউনিটিভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট এবং মিনি পাইপড ওয়াটার নেটওয়ার্কের কার্যক্রম ঘুরে দেখেন।


এ ছাড়া প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে কথা বলে বিভিন্ন স্থাপনার রক্ষণাবেক্ষণ, পরিচালনা পদ্ধতি ও নথিপত্র সংরক্ষণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।


পরিদর্শনকালে প্রতিনিধিদল নওগাঁর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক টি.এম.এ. মমিন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, ধামইরহাট পৌরসভার প্রতিনিধি এবং আগ্রাদ্বিগুন ও খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।