শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩৩ জন পেলেন ২ লাখ ২৭ হাজার টাকার সহায়তা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জে ৩৩ জন পেলেন ২ লাখ ২৭ হাজার টাকার সহায়তা

চাঁপাইনবাবগঞ্জে দুস্থ, অসহায় ও হতদরিদ্র ৩৩ জনের মাঝে ২ লাখ ২৭ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এসব সহায়তার চেক ও নগদ অর্থ বিতরণ করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। তিনি উপকারভোগীদের হাতে সহায়তার চেক ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমান ও এনডিসি আজমাইন মাহতাব।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সহায়তাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দুঃস্থ, অসুস্থ ও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এ ছাড়া জটিল রোগে আক্রান্ত দরিদ্র মানুষের চিকিৎসা এবং দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার জন্যও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।


অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, সরকারের এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসুস্থ, অসহায় ও দুঃস্থ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


তিনি আরও বলেন, এসব মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্ভোগ লাঘবে সরকার নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।