মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
রাজশাহীর মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য এবং ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগান সামনে রেখে সপ্তাহব্যাপী এ কর্মসূচি শুরু হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ।
এ সময় উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আলী রেজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো. তারিকুল ইসলাম, ডা. সবুজ ভেট অ্যান্ড পেট কেয়ারের পরিচালক এবং ডেইরি, পোল্ট্রি ও পোষা প্রাণিরোগ বিশেষজ্ঞ ডা. মো. হুমায়ুন কবির সবুজ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা।
অনুষ্ঠানে বক্তব্য দেন মোহনপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক মফিজুর রহমান মধু এবং শতফুল বাংলাদেশের নির্বাহী পরিচালক ও উদ্যোক্তা খামারি নাজিম উদ্দিন মোল্লা।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ অনুষ্ঠানে ১২ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত দেশের সব জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হবে। এ উপলক্ষে স্কুল ফিডিং, বিনামূল্যে টিকা ও কৃমিনাশক প্রদান, ভ্রাম্যমাণ প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।