শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

রাবি রহমতুন্নেছা হলের শিক্ষার্থীদের ‘হল সমাপনী’ অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
রাবি রহমতুন্নেছা হলের শিক্ষার্থীদের ‘হল সমাপনী’ অনুষ্ঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রহমতুন্নেছা হলের শিক্ষার্থীদের ‘হল সমাপনী’ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ।


অনুষ্ঠানে উপাচার্য বিদায়ী শিক্ষার্থীদের স্মারক ক্রেস্ট প্রদান করেন। উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় বিদায়ী শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বক্তব্য দেন। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন যে এই শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা কর্মজীবনে কাজে লাগাবে। তাঁরা শিক্ষার্থীদের সফল ভবিষ্যৎ কামনা করেন।  


অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিন্ডিকেট সদস্য প্রফেসর মো. রেজাউল করিম-২, প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ প্রফেসর মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আবাসিক শিক্ষকবৃন্দসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।


হলের প্রাধ্যক্ষ প্রফেসর মোছা. ইসমত আরা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।