বাঘলাচাষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
‘নিরাপদ প্রাণিসম্পদ গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর বদলগাছীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী। এ ছাড়া বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইমাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, ভেটেরিনারি সার্জন ডা. নুসরাত জাহান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ. হাদী চৌধুরী, সিনিয়র সহসভাপতি জাকের হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রাণিসম্পদ বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।