শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সিংড়া প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সিংড়া প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫২ অপরাহ্ন
সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

নাটোরের সিংড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনের হলরুমে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।


স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম।


এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান, পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাখা, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার খামারিরা।