শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

পত্নীতলায় ফুলকুঁড়ি স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

পত্নীতলা প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
পত্নীতলা প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৬ ১০:৫৫ অপরাহ্ন
পত্নীতলায় ফুলকুঁড়ি স্কুলে ক্লাস পার্টি অনুষ্ঠিত

‘শেখার পাশাপাশি আনন্দই হোক আমাদের সঙ্গী—আনন্দে মেতে উঠি, বন্ধুত্ব গড়ি সাথে সাথে’ প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর পত্নীতলায় নজিপুর ফুলকুঁড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস পার্টি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১টায় বিদ্যালয়ের প্রাথমিক শাখার বিভিন্ন বিভাগের পৃথক আয়োজনে এ ক্লাস পার্টি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের উপস্থিতিতে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ।


তিনি বলেন, এ ধরনের আয়োজন শিশু শিক্ষার্থীদের মনোবল বাড়ানোর পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে সহায়তা করে। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটে। তাই শিক্ষার পরিবেশ বজায় রাখার পাশাপাশি শিশুদের একঘেয়েমি দূর করতে বিনোদনমূলক আয়োজন প্রয়োজন।


তিনি এমন উদ্যোগ গ্রহণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।