শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৭ নভেম্বর ২০২৬ ১০:০৬ অপরাহ্ন
হাম উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু
বিশেষায়িত হাম ওয়ার্ড (ফাইল ছবি)

দেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ৮টা থেকে শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ৮টার মধ্যে তারা মারা যায়। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৫১ জন।


স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৭২ জনের মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। মোট ১ হাজার ৩৫১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।


১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২৬ হাজার ৪৪০ জন হাসপাতাল ছেড়েছে।


স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৬২ হাজার ৮০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৫৪ জনের।


তথ্যসূত্র: বাংলাট্রিবিউন