শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

নগরীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৩৫ অপরাহ্ন
নগরীতে ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) চন্দ্রিমা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।


শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরের ললিতাহার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ইনসার আলী (৪৯)। তিনি ওই এলাকার আনসার আলীর ছেলে। তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে বিক্রির উদ্দেশ্যে রাখা ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


পুলিশ জানায়, গ্রেপ্তার ইনসার আলীর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের একটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নতুন করে মামলা করা হয়েছে। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।