শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

প্রগতির বিজয় দিবস সংখ্যা সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৭ নভেম্বর ২০২৬ ১০:৪০ অপরাহ্ন
প্রগতির বিজয় দিবস সংখ্যা সভা অনুষ্ঠিত

বাংলাদেশ প্রগতি লেখক সংঘ রাজশাহী জেলা শাখার কার্যকরী কমিটির উদ্যোগে প্রগতির বিজয় দিবস সংখ্যা প্রকাশের বিষয়ে এক আলোচনা সভা শুক্রবার (২৭ নভেম্বর) বিকাল চারটায় রাজশাহী পাবলিক লাইব্রেরির কমিটি কক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য এসএম মাহাবুব আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কলামিস্ট শাহ মো জিয়াউদ্দিন এর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন লেখক বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজান,  আব্দুল লতিফ চঞ্চল, কবি ওয়ালিউল ইসলাম, রবিউল ইসলাম সানী, কবি বিজাহান অপু, কবি লেমন আক্তার নাবিলা, কবি সৈকত কর্মকার,  কবি মৌবন আক্তার তুলি, একেএম রেজাউল করিম খোকন প্রমুখ। সভায় সিদ্ধান্ত নেয়া হয় পর পর তিন সভায় অনুপস্থিত সদস্যদের লেখা ছাপানো হবে না। আগামী ১২ ডিসেম্বরের মধ্যে প্রগতির বিজয় দিবস সংখ্যা প্রকাশ করা হবে। কবিতা আবৃত্তি ও লেখা পাঠের মধ্য দিয়ে সভা শেষ করা হয়।