চারঘাট সীমান্তে ভারতীয় গাঁজা, ফেনসিডিল এবং ইঞ্জিন চালিত নৌকা আটক

সংবাদ বিজ্ঞপ্তি :
বুধবার (১২ নভেম্বর) অনুমান ভোর ৫ টায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ ইউসুফপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি‘র নিয়মিত একটি টহল দল সীমান্তে চারঘাট থানার চক মুক্তারপুর নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ১টি প্লাস্টিকের বস্তায় ৫ বোতল ভারতীয় ফেনসিডিল,
১.৫ কেজি ভারতীয় গাাঁজা এবং ০১ টি ইঞ্জিন চালিত নৌকা আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য এবং নৌকা চারঘাট থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।