শনিবার, আগস্ট ২২, ২০২৬

পর্নোগ্রাফি মামলার আসামিকে নওগাঁর বরুনকান্দি থেকে গ্রেফতার

WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন জাতীয়
WP Import ১০ নভেম্বর ২০২৫ ১১:৫৭ পূর্বাহ্ন


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল রোববার (৯ নভেম্বর) রাত পৌনে ৯ টায় অভিযান চালিয়ে নওগাঁ সদর থানার বরুনকান্দি এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি মো. আশরাফুল ইসলাম (২৮)কে গ্রেফতার করেছে। ধৃত আসামী সিরাজগঘ্জের রায়গঘ্জ থাসার চকগোবিন্দপুরের মো. রহমত আলীর ছেলে। খবর বিজ্ঞপ্তির।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ভিকটিম বগুড়া আদমদীঘি থানার বাসিন্দা। ভিকটিমের স্বামী সিংগাপুর প্রবাসী। তার স্বামী প্রতিমাসে ভিকটিমের কাছে মোবাইল ফোনে বিকাশ এর মাধ্যমে ৮০/৯৫ হাজার টাকা প্রেরণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় ৬ মাস পূর্বে আসামি আশরাফুলের সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভিকটিমের পরিচয় হয়। আসামি আশরাফুলের সাথে মেসেঞ্জারে ভিকটিম অডিও কলে কথা বলে এবং পরবর্তীতে আসামি ভিকটিমকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করে।

মাঝে মাঝে আসামি আশরাফুল ভিডিও কলে কথা বলার সময় ভিকটিমের অশ্লীল ছবির স্কিনসর্ট নিয়ে রাখে । পরবর্তীতে আসামি আশরাফুল ভিকটিমকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে এবং ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখায় এবং ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে উক্ত অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেখায়।

অতঃপর ভিকটিম উক্ত অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে ১নং আসামি আশরাফুলকে টাকা পয়সা দিতে থাকে কিন্তু আসামি টাকা পয়সা নেওয়া সত্ত্বেও ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে ২৬-১০-২০২৫ তারিখ সহ বিগত ০৬ মাসে মোট ৩,৯৫,০০০-/ নগদ টাকা আসামি গ্রহণ করে। এক পর্যায়ে ভিকটিমের টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে ভিকটিম জানায়।

তখন আসামি আশরাফুল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে টাকার চাপ দিতে থাকে, যদি টাকা না দেয় তাহলে ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি তার আত্নীয় স্বজন ও স্বামীকে দিয়ে দিবে বলে জানায়। পরবর্তীতে ভিকটিম টাকা দিতে ব্যর্থ হলে আসামি আশরাফুল ভিকটিমের স্বামীকে অশ্লীল ভিডিও ও ছবি ইমো নাম্বারে দিয়ে দেয় এবং ভিকটিমের সংসারে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে ভিকটিম আত্নহত্যার চেষ্টা করে।

পরবর্তীতে উপায়-অয়ান্ত না পেয়ে ভিকটিম নওগাঁ জেলার সদর থানায় উল্লেখিত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করলে নওগাঁ সদর থানার মামলা -০৮, তারিখ-০৯/১১/২০২৫ ইং, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) রুজু হয়।
গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।