মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
WP Import ০৪ অক্টোবর ২০২৫ ০৮:৫০ অপরাহ্ন
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী

মজিবর রহমান বিশ্বাস ভবঘুরে সাহিত্য পদক পেলেন কবি মজিদ মাহমুদ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সহিত্য পদক প্রদানের মধ্য দিয়ে ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করা হয়েছে। এবারই প্রথম ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সাহিত্যিক মজিবর রহমান ভবঘুরের নামে ‘মজিবর রহমান বিশ্বাস ভবঘুরে সাহিত্য পদক’ প্রবর্তন করা হয়। প্রথমবার এই সাহিত্য পদকপ্রাপ্ত হয়েছেন প্রাবন্ধিক, গবেষক কবি মজিদ মাহমুদ। শনিবার (৪ অক্টোবর) পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁকে এই পদক প্রদান করা হয়। এ উপলক্ষ্যে ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল। বিকেলে শোভাযাত্রা উদ্বোধন করেন ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ আমজাদ হোসেন। সন্ধ্যায় আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন সংবর্ধিত ও পদকপ্রাপ্ত কবি মজিদ মাহমুদ। বক্তব্য দেন পরিষদের আজীবন সদস্য অধ্যাপক আখতার হোসেন, সহসভাপতি জাহিদুল আলম সনু, মোস্তাক আহমেদ কিরণ, অধ্যাপক রবিউল ইসলাম, প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজক কমিটির আহবায়ক আশিকুর রহমান লুলু, সদস্য সচিব সেলিম সরদার, পরিষদের সাংগঠনিক সম্পাদক ওহেদুজ্জামান টিপু প্রমুখ।