ঈশ্বরদীতে ৩ বিঘা জমির গাজর বিষ দিয়ে বিনষ্ট করলো দুর্বৃত্তরা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
পাবনার ঈশ্বরদীতে কৃষকের ৩ বিঘা জমির গাজর ঘাস মারা বিষ প্রয়োগ করে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ অক্টোবর) গাজর ক্ষেত্রে পরিচর্যা করতে গিয়ে এ ঘটনা প্রত্যক্ষ করেন কৃষকরা। উপজেলার সাঁড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক রবিউল ইসলামের জমিতে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল ইসলাম বলেন, রাতের আঁধারে কে বা কারা শত্রুতা করে আমার ৩ বিঘা জমির গাজর গাছ বিষ দিয়ে পুড়িয়ে মেরে ফেলেছে। আমি শুক্রবার জমিতে ক্ষেত পরিচর্যা করতে গিয়ে বিষয়টি টের পাই। সবুজ গাজর গাছের চারাগুলি নুইয়ে পড়েছে। তিনি বলেন, আমার কষ্টার্জিত ফসল এভাবে শত্রুতা করে নষ্ট করার বিচার চাই। এ বিষয়ে ঈশ^রদী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল মোমিন বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ক্ষতিগ্রস্থ কৃষকের অভিযোগ পেলে আমরা যতটুকু সম্ভব তাঁর পাশে দাঁড়ানোর চেষ্টা করবো।