মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবদল কর্মী নিহত

WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
WP Import ০৩ অক্টোবর ২০২৫ ০৯:০৮ অপরাহ্ন
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবদল কর্মী নিহত
ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবদল কর্মী নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে ইমরান হোসেন মন্ডল (৩০) নামের এক যুবদল কর্মীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে স্টেশনের কালিকাপুর ১৭নং ব্রিজের নিকট এ ঘটনা ঘটে। নিহত ইমরান উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইউনুস মন্ডলের ছেলে এবং দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ইমরান কানে হেডফোন লাগিয়ে রেললাইনের ওপর দিয়ে কথা বলতে বলতে যাচ্ছিল। এসময় পাবনার ঢালারচর থেকে রাজশাহীগামী আন্তঃনগর ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাথা ও শরীরে আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। তবে পারিবারিক ভাবে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই ইমরানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান। নিহত ইমরান মন্ডল জাতীয়তাবাদী যুবদলের সক্রিয় কর্মী বলে নিশ্চিত করেন পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব।