মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈঈশ্বরদীতে পৃথক দৃর্ঘটনায় দুই দিনে শিশু শিক্ষার্থী ট্রাকচালকসহ ৪ জন নিহতরদীতে পৃথক দৃর্ঘটনায় দুই দিনে শিশু শিক্ষার্থী ট্রাকচালকসহ ৪ জন নিহত

WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন
WP Import ০২ অক্টোবর ২০২৫ ০৮:৩৯ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে দুই দিনে পৃথক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা হারুখালির মাঠ সংলগ্ন পাবনা-লালপুর হাইওয়ে সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (৩৫) নামের একজন ট্রাক চালক নিহত হন। তিনি পাবনার টেবুনিয়া বড় ঘাটিয়া এলাকার শহীদুল ইসলামের ছেলে। এসময় আহত হন ইমন আলী, আশরাফুল ইসলাম, ও বাবু মিয়া। তাদের মধ্যে একজনকে রাজশাহী ও অন্য দুজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একই দিন দুপুরে ঈশ্বরদী-বাঘা মিনি বিশ্বরোডের আরামবাড়িয়া এলাকার পেট্রল পাম্পের সামনে পৃথক দুর্ঘটনায় দিব্য কুন্ডু (৩০) নামের এক মোটর সাইকেল আরাহী নিহত হন। তিনি আরামবাড়িয়ার ব্যবসায়ী পিযুষ কুন্ডুর ছেলে। ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুল্লাহ-আল মাবুদ জানান, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

এদিকে মঙ্গলবার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুই শিক্ষার্থী নিহত হয়েছে। দুই ঘন্টার ব্যবধানে আওতাপাড়া ও ইপিজেড সড়কে দুটি দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে আওতাপাড়া সড়কে ব্যাটারিচালিত অটো ইজিবাইক দুর্ঘটনায় আওতাপাড়া নূরজাহান উচ্চ বালিকা বিদ্যা নিকেতন অ্যান্ড মহিলা কলেজের ৮ম শ্রেণির ছাত্রী মনিরা খাতুন এবং ঈশ্বরদী ইপিজেড সড়কের বাঘইল দাসপাড়া মন্দিরের সামনে নানার দোকানে এসে রাস্তা পার হওয়ার সময় আব্দুল আলী পিয়ারুল লাল নামের ৮ বছর বয়সী শিশু শিক্ষার্থী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারায়। শিক্ষার্থী মনিরা খাতুন উপজেলার চরকুড়ুলিয়া গ্রামের মনিরুল ইসলামের মেয়ে এবং শিশু পিয়ারুল লাল সাঁড়া মৌলভী পাড়ার মিলন হোসেনের ছেলে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. স. ম. আব্দুন নূর জানান, এসব দুর্ঘটনায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা হয়েছে। নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।