মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

দুর্গাপূজায় ঈশ্বরদীর ৩০ মন্দিরে তারেক রহমানের আর্থিক সহযোগিতা প্রদান

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:১৮ অপরাহ্ন
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:১৮ অপরাহ্ন
দুর্গাপূজায় ঈশ্বরদীর ৩০ মন্দিরে তারেক রহমানের আর্থিক সহযোগিতা প্রদান
দুর্গাপূজায় ঈশ্বরদীর ৩০ মন্দিরে তারেক রহমানের আর্থিক সহযোগিতা প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর ৩০ মন্দিরে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদী উপজেলার ৩০টি মন্দিরে তার পাঠানো এ অর্থ মন্দিরে মন্দিরে গিয়ে মন্দির কমিটির নেতাদের হাতে তুলে দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও দলটির পাবনা জেলা কমিটির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে বুধবার (১ অক্টোবর) দিনভর বিভিন্ন মন্দির ও পূজামন্ডপ পরিদর্শন এবং মতবিনিময় করে তিনি তারেক রহমানের এই সহায়তা প্রদান করেন।

এসময় হাবিবুর রহমান হাবিব বলেন, ‘দুর্গাপূজা সফল করতে বিএনপির নেতাকর্মীরা সব সময় মাঠে আছেন। তাঁরা নিরাপত্তার দায়িত্বও পালন করছেন। তারেক রহমান আমাদের নেতাকর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন-সম্প্রীতি বজায় রাখতে হবে এবং পূজা নির্বিঘেœ সম্পন্ন করতে হবে।’ এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে চায়। এ ধরনের চক্রান্ত প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।’ বিএনপির পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের আস্বস্থ করে তিনি বলেন, এই এলাকায় আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না। এরপরও যদি কোনো সমস্যা হয়, আমাদের স্থানীয় নেতাদের জানাবেন। ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে আরও নিশ্চিন্তে বাস করতে পারবেন। বিএনপি সব সময়ই আপনাদের সুখ-দুঃখে পাশে আছে এবং থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তুহিন, দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সুলভ মালিথা, সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কে মন্ডল, বিএনপি নেতা তুহিন চৌধুরী, হালোট কাশেম, হাফিজুর রহমান মুকুল, ছাত্রদল নেতা ইমরুল কায়েস সুমন, তানবীর হাসান সুমন, রফিকুল ইসলাম নয়ন, ইঞ্জিনিয়ার ইমন, কৃষক দলের আহ্বায়ক মো. পাঞ্জু সরদার, জাসাস সভাপতি নূর মোহাম্মদ বিশ্বাস, যুবদল নেতা নয়ন রহমান চঞ্চলসহ স্থানীয় নেতাকর্মীরা।