মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

কমরেড জসিম মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১১:১৭ অপরাহ্ন
কমরেড জসিম মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর
কমরেড জসিম মন্ডলের ৮ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


উপমহাদেশের প্রখ্যাত শ্রমিকনেতা ও বর্ষিয়ান বাম রাজনীতিক, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির উপদেষ্টা মন্ডলীর প্রয়াত সদস্য কমরেড জসিম উদ্দিন মন্ডল এর ৮ম মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর (বৃহস্পতিবার)। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পারিবারিক আয়োজনে এবং সিপিবির উদ্যোগে স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়েছে। সিপিবি ও ঈশ্বরদী নাগরিক কমিটির উদ্যোগে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্তানে জসিম মন্ডলের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত স্মরণসভায় অংশগ্রহন করতে পরিবার ও সিপিবির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের ২ অক্টোবর ভৌর ৬ টায় ঢাকার গ্রীণরোডের হেলথ এন্ড হোপ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় জসিম মন্ডল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।