মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ্বরদীর পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনের কারাদন্ড

WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন
WP Import ০১ অক্টোবর ২০২৫ ১২:০২ পূর্বাহ্ন
ঈশ্বরদীর পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনের কারাদন্ড
ঈশ্বরদীর পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ছয়জনের কারাদন্ড

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ৬ জন বালু উত্তোলনকারীকে ১ মাস করে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ঈশ্বরদীতে এ ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলাম পাড়া ঘাট এলাকায় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন করা হচ্ছে এই মর্মে খবর পেয়ে সেখানে অভিযান চালায় নৌ পুলিশ ও উপজেলা প্রশাসন। অভিযানে হাতে নাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন ঈশ্বরদীর মো. হামিদুল ইসলাম, আমতলী বরগুনার মো. বিল্লাল হোসেন, একই এলাকার মো. হাসান গাজী, মো. আবু সালেহ ও মো. সিরাজুল ইসলাম এবং নারায়ণগঞ্জ ফতুল্লার মো. কামাল হোসেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ঈশ^রদীর সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী গ্রেপ্তার ৬জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ১ মাস করে কারাদ- প্রদান করা হয়েছে। নৌ পুলিশের পরিদর্শক মো. মনির হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।