সোমবার, আগস্ট ২৪, ২০২৬

সার নীতিমালা বহাল রাখার দাবি ডিলার সমিতির

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০ অপরাহ্ন
সার নীতিমালা বহাল রাখার দাবি ডিলার সমিতির
সার নীতিমালা বহাল রাখার দাবি ডিলার সমিতির

নিজস্ব প্রতিবেদক:


আসন্ন বোরো মৌসুমে রাজশাহীতে বিভিন্ন ধরনের সারের বিক্রয় মূল্য নির্ধারণ নিয়ন্ত্রণ ও বাজার স্থিতিশীলসহ বিদ্যমান সার নীতিমালা বহাল রাখার দাবি করেছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএএফএ) রাজশাহী শাখার নেতারা।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে রাজশাহী ফার্টিলাইজার ডিলার সমিতি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়। ডিলার সমিতি বা বিএফএর নেতাদের দাবি, সরকারি সার উত্তোলন বিক্রয় ও বিপণনে বিসিআইসি ডিলাররা প্রতিনিয়ত নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়া বিভিন্ন এলাকায় চাপ দিয়ে আগের ডিলারদের হয়রানি করা হচ্ছে। বিদ্যমান নীতিমালা বহাল রাখারও দাবি করেছেন তারা।
বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার নেতারা সংবাদ সম্মেলনে জানান, রাজশাহী জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা এলাকার মোট ৮৯ জন বিসিআইসি ও ১৩১ জন বিএডিসি সার ডিলার রয়েছেন। সার ডিলার নিয়োগ নীতিমালা-২০০৯ মোতাবেক প্রতিটি ইউনিয়নে মাত্র একজন করে সার ডিলার থাকার কথা।

এই নীতিমালা অক্ষুণœ রাখার দাবি জানিয়ে নেতারা বলেন, এর বাইরে আরও সার ডিলার নিয়োগ দেওয়া হলে সার বিক্রয় ও বিপণনে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে যা কৃষকের জন্য সহায়ক হবে না।
এদিকে বিসিআইসি ও বিএডিসি ডিলারদের ১৯৯৬ সালে যে কমিশন দিত সেটাই এখনো বহাল রয়েছে। বর্তমানে ডিলাররা মাত্র ১০০ টাকা কমিশন লাভ করেন। বিগত ৩০ বছরে জ্বালানি পরিবহণ ও গুদাম ভাড়া বৃদ্ধি পেয়েছে বহুগুণ। এ কারণে কমিশন ১০০ টাকার স্থলে ২০০ টাকা করার দাবি করা হয়েছে। এছাড়া সরকার নির্ধারিত দরের চেয়ে খোলাবাজারে চড়া দামে সার বিক্রি হয়ে আসছে। এতে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ডিলারবহির্ভূত এসব বিক্রেতার দায়ভার ডিলাররা কোনভাবেই নিতে পারবে না। সার বিক্রিতে ডিলারদের ওপর উৎসে কর প্রদান থেকে রেহাই করারও দাবি করেন ডিলার সমিতি।

সংগঠনের নেতাদের অভিযোগ, অনেক ক্ষেত্রে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে সার কিনতে হচ্ছে ডিলারদের। ফলে নির্ধারিত দামে সার বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে। একইসঙ্গে পরিবহণ ব্যয় বৃদ্ধি, ভ্যাট-ট্যাক্স আরোপ এবং বিদ্যুতের দাম বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়ছেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের কৃষকদের কাছে ন্যায্য মূল্যে সার পৌঁছে দিতে হলে দ্রুত সার বিক্রয়মূল্য পুর্ননির্ধারণ করতে হবে। এছাড়া ভ্যাট ও অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবিও জানানো হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহীর সার ডিলার সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলামসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।