মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ঈশ^রদীতে শরতে গ্রীষ্মের গরমে হাঁসফাঁস

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩১ অপরাহ্ন
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩১ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


আশ্বিন মাসে যেখানে শীতের আগমনী বার্তায় ‘গা শিন শিন’ করার কথা। সেখানে শীতের তো দেখাই নেই উল্টো গ্রীষ্মকালের মত ঠাঁ-ঠাঁ রৌদ্দুর আর তীব্র গরমে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড় হয়েছে। ঈশ^রদী আবহাওয়া অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, এ মাসের শুরুতে গত ১ সেপ্টেম্বরে ঈশ^রদীর তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৬. ৮ ডিগ্রি।

জানা গেছে, ইদানিং প্রায়ই বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের প্রভাব কমছে না। প্রতিদিন সকাল থেকেই তেতে ওঠে সূর্য। বেলা বাড়ার সাথে সাথে ভ্যাপসা গরম তীব্র হতে থাকে। এতে জনজীবন ওষ্ঠাগত হয়ে পড়ছে প্রতিদিন।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের তাপমাত্রা রেকর্ডার নাজমুল হক রঞ্জন জানান, ঈশ্বরদীতে সোমবার (২৯ সেপ্টেম্বর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার ঈশ্বরদীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি। গত ২৫ সেপ্টেম্বর ৩৫ দশমিক ৫ ডিগ্রি ও এ মাসের প্রথম দিনে গত ১ সেপ্টেম্বর ঈশ^রদীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।