গোদাগাড়ীতে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনা প্রশিক্ষণ সমাপ্ত

সংবাদ বিজ্ঞপ্তি :
সোমবার (২৯ সেপ্টেম্বর) সিসিবিভিও, রাজশাহীর আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় গোদাগাড়ীর উপজেলার গোগ্রাম ইউনিয়নের মধুমাঠ রক্ষাগোলা সমাজগৃহে রক্ষাগোলা সংগঠনের হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থ্পানা প্রশিক্ষণ সমাপ্ত হয়।
মোট ৪টি ব্যাচে ধোপাপাড়া, মহালান, কুড়াপাড়া ও মধুমাঠ রক্ষাগোলা সমাজগৃহে রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণসমূহ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে আলোচ্য সূচি ছিল, “রক্ষাগোলা সংগঠনের কাঠামো, নেতৃত্বের কাজ ও সাংগঠনিক জবাবদিহিতা, হিসাবরক্ষণ ও নথি ব্যবস্থাপনার গুরুত্ব; সংগঠনে লেনদেনে প্রক্রিয়া ও হিসাবরক্ষণ; হাতে কলমে রেজিষ্টার লেখা ও হিসাব নিকাশ এবং গ্রাম সংগঠনে রক্ষাগোলা নেতৃত্ব ও সিসিবিভিও’র কাজ।”
দিনব্যাপী প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী। এছাড়াও প্রশিক্ষণে সহযোগিতা করেন কর্মসূচি কর্মকর্তা যোশেফ হাঁসদা ও সমাজ সংগঠক সুচিত্রা হেম্ব্রম।