সোমবার, আগস্ট ২৪, ২০২৬

৩৬ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী সোহাগ’কে গ্রেফতার

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৪:১৪ অপরাহ্ন
৩৬ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী সোহাগ’কে গ্রেফতার
৩৬ ঘণ্টার মধ্যে হত্যা মামলার আসামী সোহাগ’কে গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক :


র‌্যাব-৫, সদর কোম্পানী, রাজশাহী এর আভিযানিক দল রোববার (২৮ সেপ্টেম্বর) ১০:৪০ মিনিটে রাজশাহীর গোদাগাড়ী থানার পাকরী ইউনিয়নের অর্ন্তগত বংপুর মোমিনপাড়া এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় ২নং আসামি সোহাগ আলী (২৯)কে মামলা দায়েরের ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে।

ধৃত আসামী চারঘাট থানার চক মোক্তারপুরের আব্দ;ুর রাজ্জাকের ছেলে। খবর বিজ্ঞপ্তির।
মামলার এজাহারের উদাধৃত দিয়ে বিজ্ঞপ্তিতে জানান হয়, ভিকটিম লালন মিয়া (৩৫), পিতা- মো. লাবান আলী রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মোক্তারপুর গ্রামের বাসিন্দা।

একই গ্রামের ১ নং আসামি মো. উজ্জল হোসেন (৪৩) ও মো. সোহাগ আলী (২৯) এর সাথে ভিকটিমের পূর্ব শত্রুতা ছিল। এরই ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাত অনুমান ২:৩০ ঘটিকায় ভিকটিম চারঘাট থানার ইউসুফপুর বাজার হতে নিজ বাড়িতে ফেরার পথে ঘটনাস্থল রাজশাহী জেলার চারঘাট থানাধীন চক মোক্তারপুর গ্রামস্থ জনৈক মো. মোবারক হোসেন এর বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর পৌছালে ২ নং আসামি সোহাগ পিছন দিক থেকে ভিকটিমকে ঝাপটে ধরলে ১ নং আসামীর হাতে থাকা ধারালো চাকু দ্বারা ভিকটিমের পেটের বাম পাশে ঢুকিয়ে দিয়ে গুরুতর রক্তাক্ত জখম

করে। ভিকটিমের সাথে আসামির ধস্তাধস্তির একপর্যায়ে ১ নং আসামি ধারালো চাকু দ্বারা ভিকটিমের গলার বাম পাশে ঢুকিয়ে দিয়ে তারা দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। ভিকটিম গুরুতর রক্তাক্ত জখম প্রাপ্ত অবস্থায় বাড়ির সামনে এসে চিৎকার করলে ভিকটিমের পিতা এবং আশেপাশের লোকজন এসে ভিকটিমকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করায়। একই তারিখ সময় দুপুর আনুমানিক ০২:৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উক্ত ঘটনার পরপরই এলাকায় থমথমে অবস্থার সৃষ্টি হয়।

ঘটনাটি দেশব্যাপী প্রিন্ট, ইলেক্টনিক ও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। চাঞ্চল্যকর এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রাজশাহী জেলার চারঘাট থানায় ২ জনকে এজাহারনামীয় ও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৭, তারিখ ২৭/০৯/২০২৫, জিআর নং-২১০, তারিখ-২৭/০৯/২৫ইং ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহী জেলার চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।