পুঠিয়াতে বিপুল পরিমাণ গাঁজা পরিবহণকালে দু’জনকে হাতে-নাতে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :
র্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল রোববার (২৮ সেপ্টেম্বর) রাত ১১ ঘটিকায় রাজশাহীর পুঠিয়া থানার পুঠিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
ধৃত আসামীর হলো- গোদাগাড়ী থানার ধাতমা গ্রামের আবুল হোসেনের ছেলে গাড়িচালক কাশেম আলী (৩২) এবং রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার মো. আফজালের ছেলে গাড়ির হেলপার জয় হোসেন (৩০)। এ সময় আসামীদের কাছ থেকে ১৬ কেজি ১০০ গ্রাম গাজা, ট্রাক ১টি, গাড়ির কাগজপত্র ১ সেট ও মোবাইল ফোন ২টি জবাদ করা হয়। খবর বিজ্ঞপ্তির।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়-ধৃত আসামিদ্বয় এলাকার চিহ্নিত মাদক চক্রের সদস্য। তারা আন্তঃজেলার সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন যাবত ট্রাকে মালামাল পরিবহণের আড়ালে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল।
আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।