চলে গেলেন আহাদ স্যার

ঈশ্বরদী প্রতিনিধি:
ঈশ্বরদীর প্রবীণ শিক্ষক পাকশী রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ ও ঈশ্বরদীর রেলওয়ে নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আহাদ আলী স্যার (৮৫) বার্ধক্যজনিত রোগে অসুস্থ্য হয়ে
গতকাল সোমবার দুপুরে শহরের কলেজ রোডস্থ তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না এলাইহি রাজিউন) মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ মেয়ে রেখে যান। গতকাল রাত সাড়ে আটটায় ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।