মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬

ডায়রিয়ায় প্রাণ গেল পৌর কর্মচারি আফজাল হোসেনের

WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩১ অপরাহ্ন
WP Import ২৯ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৩১ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদীতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে আফজাল হোসেন মোল্লা (৫০) নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি লক্ষীকুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনিস মোল্লার ছোট ভাই এবং ঈশ্বরদী পৌরসভার পাম্প অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিলেন আফজাল হোসেন। সোমবার তিনি শহরের মশুরিয়া পাড়ার কামারপাড়া এলাকার বাসায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান।

দুপুরে কামারপাড়ায় জানাজা শেষে পৌরসভার পক্ষ থেকে তাঁর কফিনে শ্রদ্ধা জানানো হয়। পরে লক্ষীকুন্ডার কামালপুরে তাঁর গ্রামের বাড়ির গোরস্থানে গতকাল বিকেলে তার মরদেহ দাফন করা হয়েছে। ঈশ্বরদী পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।