সাঁথিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আব্দুস সাত্তারের ইন্তেকাল

সাঁথিয়া(পাবনা)প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক,উপজেলার ধোপাদহ গ্রামের বাসিন্দা ও পল্লী চিকিৎসক আব্দুস সাত্তার (৬৭) শুক্রবার (২৬সেপ্টেম্বর) রাত ১১ টা ৫০মিনিটে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে,এক মেয়ে ও নাতিনাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শনিবার (২৭সেপ্টেম্বর) বাদ জোহর ধোপাদহ ঈদগাহ মাঠে জানাযা শেষে ধোপাদহ কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।