ওমরাহ পালনে গিয়ে ঈশ্বরদীর এক নারীর মৃত্যু, মক্কাতেই দাফন
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
সৌদি আরবের মক্কা নগরীতে ঈশ্বরদী থেকে পবিত্র ওমরাহ হজ্জ পালন করতে গিয়ে সুলতানা পারভীন বাহার (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলে রেখে যান।
শনিবার মসজিদুল হারামে মরহুমার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মক্কা’র ‘সাইয়্যিদ আস-শুহাদা’ কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তিনি ঈশ্বরদীর অরনকোলা হাটের ইজারাদার হাবিবুর রহমান লাজুর স্ত্রী।
গত সোমবার তিনি বাংলাদেশ থেকে পবিত্র ওমরা হজ পালন করতে পবিত্র মক্কা নগরীতে পৌঁছান এবং শুক্রবার রাতে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বলে তাঁর স্বজনরা নিশ্চিত করেন।