রক্ষাগোলা সংগঠনের নীতিমালা পরিমার্জন ও সংশোধন বিষয়ক কর্মশালা

সংবাদ বিজ্ঞপ্তি:
সিসিবিভিও’র আয়োজনে ও ব্রেড ফর দি ওর্য়াল্ড, জার্মানীর সহযোগিতায় রক্ষাগোলা সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে দুই দিনব্যাপী রক্ষাগোলা সংগঠনের নীতিমালা পরিমার্জন ও সংশোধন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
বুধবার (২৪ সেপ্টেম্বর) গোদাগাড়ী উপজেলার কাকনহাটে সিসিবিভিও শাখা কার্যালয় প্রশিক্ষণ কক্ষে কর্মশালায় আলোচ্য সূচি হলো, ‘রক্ষাগোলা সংগঠনের বর্তমান চর্চা, রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের নীতিমালা পরিচিতিকরণ ও পর্যালোচনা, নীতিমালা পরিবর্ধন ও সুপারিশ, মূল্যায়ন ও সমাপ্তি।’ কর্মশালায় পরিচালনা ও সহায়কের ভূমিকা পালন করেন সিসিবিভিও’র উর্দ্ধতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরী।