জয়পুরহাটে ট্যাপেন্টাডলসহ দুজন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
জয়পুরহাটের বনফোর এলাকা থেকে ট্যাপেন্টাডলসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুরের বিরামপুর থানার দক্ষিণ দাউদপুরে মিজানুর রহমানের ছেলে নুর ইসলাম (২২), একই এলাকার মো. শাহারুদ্দিনের ছেলে রাসেল বাবু (২৬)।
র্যাব-৫, সিপিসি-৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের বনফোর এলাকায় অভিযান পরিচালনা করে নুর ইসলাম ও রাসেলকে আটক করে। অতঃপর সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত আসামি নুর ইসলাম ও রাসেল এর নিকট হতে অবৈধ মাদকদ্রব্য ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি নুর ইসলাম ও রাসেল চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মামলা হয়েছে।