রবিবার, আগস্ট ২৩, ২০২৬

মোহনপুরে জামায়াতের উদ্যোগে হবে পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৯ অপরাহ্ন
মোহনপুরে জামায়াতের উদ্যোগে হবে পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন
মোহনপুরে জামায়াতের উদ্যোগে হবে পুজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপন

Oplus_131072

কেশরহাট প্রতিনিধি:


মোহনপুরে এবার ২২টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আর এসব পূজামন্ডপ সার্বক্ষণিক নজরে রাখতে সিসি ক্যামেরা স্থাপন করবে জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা শাখা। সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সিসি ক্যামেরা স্থাপনের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা জামায়াতে ইসলামির আমির ও আত্রাই অগ্রণী ডিগ্রী কলেজের ভাইস প্রিন্সিপাল জিএম আব্দুল আউয়াল। প্রস্তুতিমূলক সভাটির আয়োজন করেন উপজেলা প্রশাসন।

সভায় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) ও সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) তরিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা বেনজির আহমেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সাগর আহমেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা জামায়াতে ইসলামির সেক্রেটারি আব্দুল গফুর মৃধা, থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আর.কে.রতনসহ হিন্দু ধর্মাবলম্বীরা।