রবিবার, আগস্ট ২৩, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমানের স্ত্রীর ইন্তেকাল

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


বীর মুক্তিযোদ্ধা ও জেষ্ঠ্য সাংবাদিক তৈয়বুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেছেন।

তেরখাদিয়ার বাসিন্দা রাজিয়া খাতুনের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্বামী, এক ছেলে, দুই মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তেরখাদিয়া মোড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হেতেমখাঁ গোরস্থানে দাফন করা হয়েছে। রাজিয়া খাতুন দীর্ঘদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।