সোমবার, আগস্ট ২৪, ২০২৬

ঈশ্বরদীতে রূপপুর প্রকল্পের গাড়ি চাপা পড়ে প্রাণ গেল যুবকের

WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ অপরাহ্ন
WP Import ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০ অপরাহ্ন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:


পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে রাশিয়ান নাগরিকদের বহনকারী একটি মিনিবাসের ধাক্কায় সম্রাট হোসেন (২৯) নামের এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে পাকশী লালন শাহ সেতু-দাশুড়িয়া মহাসড়কের দিয়াড় বাঘইল ক্লাবমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সম্রাট হোসেন ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর মোড় এলাকার রকিবুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সম্রাট রূপপুর মোড় থেকে মোটরসাইকেল নিয়ে নতুন হাট মোড়ের দিকে যাচ্ছিলেন। পথে রাশিয়ান নাগরিকদের বহনকারী মিনিবাস (ঢাকা মেট্রো-ঝ ১২-০২২১) তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি রাস্তার ওপর ওই মিনিবাসে চাপা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকশী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কল্লোল কুমার বলেন, খবর পয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে। মিনিবাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্য মামলা হয়েছে।