সোমবার, আগস্ট ২৪, ২০২৬

শিবগঞ্জে বন শুকুরের কামড়ে ১০ জন আহত

WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন
WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৯ অপরাহ্ন
শিবগঞ্জে বন শুকুরের কামড়ে ১০ জন আহত
শিবগঞ্জে বন শুকুরের কামড়ে ১০ জন আহত

শিবগঞ্জ প্রতিনিধি:


শিবগঞ্জে ভারত থেকে আসা বনশুকুরের কামড়ে ১০জন আহত হয়েছে বলে খবর পাওযা গেছে।আহতদের মধ্যে পাঁচজন পুরুষ ও তিনজন মহিলা সহ অজ্ঞাত আরো দুই জন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরপাঁকা গ্রামে। আহতরা হলো শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা গ্রামের দাউদ মেম্বারের ছেলে মিজানুর রহমান(৬৫) মৃত লোকমান হোসেনের ছেলে তরিকুল ইসলাম হাজী, মইমুল হকের ছেলে রুমন আলি(২৫) তালিব হোসেনর ছেলে শহিদুল ইসলাম(৩৫)ও চরপাঁকা উচ্চবিদ্যালযের পিয়ন ও চর পাঁকা গ্রামের আকমুল হোসেনের ছেলে খাদেমুল ইসলাম(৩৫) কটাপাড়া গ্রামের জালালে স্ত্রী শেফালী বেগম(৩৫) সহ অজ্ঞাত আরো দুই জন মহিলা। তারা সবাই বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

চরপাঁকা দশরশিয়া গ্রামের মো: মানিক মিয়া,জালাল উদ্দিন,কম্পিটার ব্যবসায়ী আল মামুন, সহ এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার ১৮সেপ্টেম্বর সাড়ে আটটার দিকে ভারত থেকে আসা একটি বিরাট বন শুকুর গ্রামের ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন তাড়া করলে ওই ১০জনকে আক্রমন করে কামড় দেয়। ফলে তারা সকলেই গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার কওে ও লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে বন শুকুরটিকে মেরে ফেলে। তারা জানান বন শুকুরটির ওজন প্রায় ১২০ কেজি। মেরে ফেলা বন শুকুরটিকে দেখার জন্য এলাকার শতাধিক নারী পুরুষ দশরশিয়া বাজারে ভীড় করে। পরে শিবগঞ্জ পৌরসভাধীণ ভকত সম্প্রদায়ের লোকজন এসে বনশুকুরটিকে নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ্যাডভোকেট আশফাকুর রহমান, লক্ষীপুর ও হাসানপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষক আব্দুল বারী, মামুন অর রশিদ,সহ এলাকাবাসীরা জানায়,কয়েক বছর থেকে ভারত থেকে বন শুকুরের দল আমাদের এলাকায় রাতে প্রবেশ করে ফসলের ব্যাপক ক্ষতি করে এবং দিনের বেলায় লোকালয়ে ঢুকে সাধারণ মানুষকে কামড়ে আহত করে। আজকেও তাই ঘটেছে। এব্যাপারে পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনাটি আমার জানা নেই। তবে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো; আজাহার আলি বলেন,ঘটনাটি খুবই দু:খজনক।আমরা এ ব্যাপারটি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করে ভবিষ্যতে যেন আর সাধারণ মানুষ বন শুকুরের দ্বারা আহত না হয় এবং ফসলের ক্ষতি না করতে পারে সে ব্যবস্থা গ্রহন করবো।