সোমবার, আগস্ট ২৪, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন দুর্গাপুজায় আজান ও নামাজের সময় সব ধরনের বাদ্যযন্ত্র না বাজাতে চিঠি

WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৩ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে আসন্ন দুর্গাপূজায় আজান ও নামাজের সময় সব ধরনের বাদ্যযন্ত্র না বাজাতে চিঠি দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে’ এ চিঠি ইস্যু করা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৮ সেপ্টেম্বর ইস্যু করা চিঠিতে বলা হয়- ২৮ সেপ্টেম্বর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পূজা চলাকালীন শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে মসজিদে আজান ও নামাজের সময় পার্শ্ববর্তী ম-পে সব ধরনের বাদ্যযন্ত্র বন্ধ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। ওই চিঠিতে ৫ ওয়াক্ত নামাজের সময়সূচিও দেয়া হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফা বলেন, চিঠিটি সব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি জেলার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও দেয়া হয়েছে।