রবিবার, আগস্ট ২৩, ২০২৬

রাজশাহী কারাগারে বন্দিদের নিয়ে মাদকবিরোধী সভা

WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দিদের নিয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে শোভাযাত্রা করেছে কারাগারের কর্মকর্তা ও রক্ষীরা।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া কারাগারে বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা দর্শনার্থীদের নিয়েও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারাগারের প্রধান ফটকের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। পরে সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি কারাগারের ভেতরে প্রবেশ করে। সভায় পরিবার ও সমাজের ওপর মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান, উপতত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ, জেল সুপার তারেক কামাল, জেলার আমানুল্লাহসহ কারারক্ষী ও বন্দিরা।
প্রসঙ্গত, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মাসব্যাপী মাদকবিরোধী প্রচারাভিযান শুরু হয়েছে। মাদকদ্রব্যের কুফল সম্পর্কে কারাগারের কর্মকর্তা-কর্মচারী, কারারক্ষী, বন্দি ও দর্শনার্থীদের সচেতন করা হচ্ছে।