রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কেশরহাটে বীজ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৭ অপরাহ্ন
কেশরহাটে বীজ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা
কেশরহাটে বীজ বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা

Oplus_131072

কেশরহাট প্রতিনিধি:


মোহনপুরের কেশরহাট বাজারে অভিযান চালিয়ে বীজ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে কেশরহাট বাজারে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী বীজ প্রত্যয়ন এজেন্সি।
অভিযানে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বীজ প্রত্যয়ন অফিসার সাজ্জাদ হোসেন, বহিরাংগন অফিসার হুসনা ইয়াসমিন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মতিন, উপসহকারী কৃষি অফিসারবৃন্দ।
এসময় মেসার্স রাজু বীজ ভান্ডারকে মেয়াদ উত্তীর্ণ বীজ বিক্রয় করার অপরাধে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।