এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:
বুধবার (১৭ সেপ্টেম্বর) ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী-তে প্রয়াত শ্রদ্ধাভাজন এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়।
উক্ত স্মরণ সভায় উপস্থিত ছিলেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন, চিফ কনসালটেন্ট অ্যান্ড ডাইরেক্টর প্রফেসর ডাঃ মোঃ রইছ উদ্দিন, নির্বাহী সদস্য অধ্যাপক ডাঃ মোঃ লতিফুর রহমান (অপু), ডাঃ মোঃ মনিরুল হক, এ কে মাসুদ, মোঃ এনামুল হক, সহকারী পরিচালক মোঃ তাজমিলুর ইসলাম এবং ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রয়াত শ্রদ্ধাভাজন এনামুল হকের ৪র্থ মৃত্যুবার্ষিকী। আমি শ্রদ্ধাচিত্তে স্মরণ করছি এই কীর্তিমান ব্যক্তিকে। এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।
একজন মানুষের নানান কর্ম-কাজের মধ্যে এমন একটি অনন্য কর্ম থাকে যা তাঁকে ঐ কর্মের মধ্যে বাঁচিয়ে রাখে। প্রয়াত এনামুল হক-এর নিঃস্বার্থ ত্যাগ-ভালোবাসা ও কর্মের ফসল “ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী”।
ফাউন্ডেশনটির সৃষ্টিলগ্ন থেকে অদ্যাবধি বহু সমাজহিতৈষীর অবদানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এবং যাঁরা পরলোকগত হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংশ্লিষ্ট সকলের প্রতি শ্রদ্ধা রেখে বলতে হয়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র দৃশ্যমান অগ্রগতির মূল কারিগর প্রয়াত এনামুল হক। একজন সাবেক সচিব হিসেবে তাঁর বিনয়ী ও ন¤্রতা ছিল অসাধারণ।
ঢাকাস্থ বৃহত্তর রাজশাহী’র সাধারণ সম্পাদক হিসেবে তাঁর কর্মযজ্ঞ ছিল কল্যানমুখী ও সমাজবান্ধব। হার্ট ফাউন্ডেশনের প্রতি ছিল তার তীব্র ভালোবাসা। ছিল গভীর মমতা।