রবিবার, আগস্ট ২৩, ২০২৬

ভ্রাম্যমাণ আইনী সেবা কার্যক্রমের আওতায় সচেতনতা সভা ও ক্যাম্প অনুষ্ঠিত

WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৪ অপরাহ্ন
ভ্রাম্যমাণ আইনী সেবা কার্যক্রমের আওতায় সচেতনতা সভা ও ক্যাম্প অনুষ্ঠিত
ভ্রাম্যমাণ আইনী সেবা কার্যক্রমের আওতায় সচেতনতা সভা ও ক্যাম্প অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি:


ভ্রাম্যমাণ আইনী সেবা কার্যক্রমের আওতায় সচেতনতা সভা ও ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টম্বর) পবা উপজেলার হরিয়ান ই্উনিয়নের মল্লিকপুর গ্রামে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সািির্ভসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর আয়োজনে প্রকাশ প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর সহযোগিতায় এ অনুষ্ঠিত হয়। সভায় প্রান্তি জনগোষ্ঠির নারীদের অধিকার বিষয়ে আলোচনা হয়। সভায় পারিবারিক আইনে নারীদের কি কি অধিকার রয়েছে সে বিষয়ে অবহিত করা হয় এবং বাল্য বিবাহ’র ক্ষতি সমূহ ও নারী নির্যাতন হলে আইনি পদক্ষেপগুলো স্থানীয় জনগোষ্ঠির মাঝে তুলে ধরা হয়। যৌতুক সামাজিক ব্যাধি উল্লেখ করে সে বিষয়ে আইনী প্রতিকার, পারিবারিক সম্পতি আইন বিষয়ে ব্লাস্ট এর প্যানেল এ্যাডভোকেট আজিজা সুলতানা মৌসুমি আলোচনা করেন। এছাড়া ব্লাস্ট আইন সহায়তা ক্যাম্পের মাধ্যমে নারীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রতিকারের জন্য প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহনের পরামর্শ দেন।

ক্যাম্পের মাধ্যমে জানানো হয় ব্লাস্ট বিনা মূল্যে আইনী সহায়তা প্রদান করবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন লফস এর নির্বাহী পরিচালক ও সাবেক মহিলা কমিশনার শাহানাজ পারভীন। অনুষ্ঠানে অতিথি হিসেবে ব্লাস্ট রাজশাহী’র সমন্বয়কারী এ্যাড. শামীনা বেগম, লফস এর প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, প্রোগ্রাম এসিসটেন্ট ফাহমিদা আহম্মেদ স্বৃতি উপস্থিত ছিলেন।