রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নগরীতে সাত দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৯:৩৮ অপরাহ্ন
নগরীতে সাত দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
নগরীতে সাত দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক:


সাত দফা দাবিতে রেলপথ অবরোধ করেছেন রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। বুধবার দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত মহানগরীর ভদ্রা এলাকায় রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন।
এর আগে সকাল ১১টায় পলিটেকনিক থেকে সাত দফাসংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন ভদ্রাতে। এ সময় মাইকে শিক্ষার্থীরা তাঁদের সাত দফা দাবি উল্লেখ করে বক্তব্য দেন। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে সাত দফা দাবিতে আমরা আন্দোলন করে আসছি। যৌক্তিক দাবিতে আন্দোলন করছি আমরা।

সেই দাবি না মেনে উল্টো আন্দোলন করলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। কিন্তু প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদের দাবিগুলোর প্রতি ও আন্দোলনের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে আমরা আবারও রাস্তায় নেমেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না, আমরা এভাবেই আন্দোলন করে যাব।

শিক্ষার্থীদের দাবির মধ্যে আছে উপসহকারী প্রকৌশলীর পদ কেবল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য রাখতে হবে, ৫০ শতাংশ পদোন্নতির ব্যবস্থা করতে হবে, ফিল্ড ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এবং ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারদের দিয়ে যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রে জায়গা দিতে হবে, টেকনিক্যাল ক্যাডার থেকে অন্যত্র স্থানান্তর বন্ধ করতে হবে, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১ দশমিক ৫ নির্ধারণ করতে হবে এবং ল্যাব-ওয়ার্কশপ আধুনিকীকরণ, পর্যাপ্ত শিক্ষক, উপকরণ সরবরাহ, ক্রেডিট ট্রান্সফার চালুসহ মানসম্মত শিক্ষা নিশ্চিতসহ করতে হবে।