রবিবার, আগস্ট ২৩, ২০২৬

নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি

WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন জাতীয়
WP Import ১৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৯ অপরাহ্ন
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি
নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ সমর্থন করে না বিএনপি

নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সালাহ উদ্দিন আহমদ

সোনার দেশ ডেস্ক :


বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, নির্বাহী আদেশে কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না। তিনি বলেন, ‘‘ যারা জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছে, তাদের বক্তব্য যদি সত্য হয়, তাহলে তারা সেই অভিযোগটা আদালতে উত্থাপন করতে পারেন।’’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন সালাহ উদ্দিন আহমদ। তিনি উল্লেখ করেন, আদালতের মাধ্যমেই এ বিষয়ে ফয়সালা হওয়া উচিত।
প্রসঙ্গত, জামায়াত, গণঅধিকার পরিষদ, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে কর্মসূচি পালন করার কথা জানিয়েছে।

সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘‘কোনও রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা নির্বাহী আদেশে, সেটা আমরা সমর্থন করি না। আমরা আমাদের বক্তব্য দিয়েছি অনেক আগে যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে কোনও রাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার যে বিষয়টি, সেটা নির্ধারিত হোক। লেট দ্য কোর্ট ডিসাইড (আদালতকে নির্ধারণ করতে দিন)।’’

‘‘আইনি প্রক্রিয়ায় যদি কোনও দলের বিরুদ্ধে গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়, তাহলে আদালত সেই দলের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে’’, বলেন সালাহ উদ্দিন আহমদ।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন